ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গাজীপুরে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাব ইন্সপেক্টর

ads

গাজীপুরের মোগরখাল এলাকায় ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাব ইন্সপেক্টর সাইফুর রহমান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে দায়িত্ব পালন শেষে অফিসিয়াল কাজে মোগরখাল পুলিশ লাইনে মোটরসাইকেল যোগে ফিরছিলেন সাব ইন্সপেক্টর সাইফুর রহমান। বিকেল ৪টার দিকে তাকে বহনকারী মোটরসাইকেলটি মোগরখাল এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে পড়ে গিয়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সাইফুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।


নিহত সাইফুর রহমান ১৯৯২ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিন মাস আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে যোগদান করেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page